‘লুটপাট করতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে’


লুটপাট করতেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এ জন্যই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছে। সরকার তার ইচ্ছে মতো যখন খুশি দাম বাড়াচ্ছে। জনগণের কথা ভাবছে না।
তিনি বলেন, সব ক’টি গ্যাস বিতরণ কোম্পানি লাভজনক অবস্থায় থাকলেও, সীমাহীন লুটপাটের জন্যই গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সব ধরনের গ্যাসের দাম ২২.৭ শতাংশ হারে বাড়িয়েছে।
বাসা-বাড়িতে ১ মার্চ থেকে ১ চুলা ৭৫০ টাকা ও দু’ চুলা ৮শ’ টাকা এবং ১ জুন থেকে ১ চুলা ৯শ’ টাকা ও দু’ চুলা ৯৫০ টাকা করা হয়েছে। এছাড়া সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চ থেকে ৩৮ টাকা ও ১ জুন থেকে ৪০ টাকা করা হয়েছে। বাণিজ্যিক বিদ্যুৎ প্রতি ইউনিট ১ মার্চ থেকে ১৪.২০ টাকা ও ১ জুন থেকে ১৭.০৪ টাকা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













