শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শামসুজ্জামান দুদু: দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে বিএনপি

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিএনপিসহ ২০ দলীয় জোট ক্ষমতায় আসবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আশা ব্যক্ত করেন।

‘ভারতের সাথে সার্বভৌমত্ব বিরোধী চুক্তির প্রতিবাদ এবং তিস্তাসহ ৫৪টি নদীর ন্যায্য হিস্যা দাবি’ উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, বিএনপি পা পা করে ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং আগামী এক থেকে দেড় বছরেরর মধ্যে বিএনপিসহ ২০দলীয় জোট ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগ বিরোধী দলে আসবে। গত ৫ জানুয়ারীর নির্বাচনের যদি স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুশিয়ারী উচ্চারন করেন দুদু।

আগামী ২৭ এপ্রিল ভারতের সেনা প্রধান বাংলাদেশ সফরে আসছেন উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ভারতের সেনা প্রধান কেন এত ঘনঘন বাংলাদেশ সফরে আসছেন? তিনি কি অস্ত্র চাপিয়ে দিতে আসছেন না কি অন্য কোনো শলাপরামর্শ করতে আসছেন?

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির এ্ই নেতা বলেন, প্রধানমন্ত্রী ভারতের সাথে কি কি চুক্তি করেছেন সেইগুলো সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় সেইগুলো চুক্তি গোলামীর চুক্তি হিসেবে মানুষের মনে গেথে যাবে। তারন সংবিধানে আছে- বৈদেশিক যেগুলো চুক্তি হবে সেইগুলো সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী