অজ্ঞান পার্টির খপ্পরে লঞ্চের নিরাপত্তা প্রহরীসহ ১৪ কর্মচারী


ঢাকা-হুলারহাট-ভাণ্ডারিয়া রুটে চলাচলকারী মর্নিং সান-৫ লঞ্চের দুই নিরাপত্তা প্রহরীসহ ১৪ কর্মচারী অজ্ঞান পার্টির খপ্পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার অচেতন অবস্থায় তাদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধর্মঘটের কারণে মর্নিং সান-৫ লঞ্চটি ভাণ্ডারিয়ায় নোঙ্গর করা অবস্থায় এ ঘটনা ঘটে।
অসুস্থ লঞ্চ কর্মচারীরাঅসুস্থরা হলেন, লঞ্চের সুকানি মো. নূরু মিয়া (৪০), চালক আবুল কালাম (৪০), গ্রিজার মো. সাইদুল (৩৬), শ্রমিক মো. ইব্রাহিম (৩২), মো. ফেরদাউস লস্কর (২৫), মো. টিপু সুলতান (২৪), মো. কালু মিয়া (২৮), লঞ্চের হোটেল মালিক ইব্রাহিম (৪২), হোটেল বয় ইলিয়াস (৩৫), রাজু (২৫), পান দোকানি মো. ইলিয়াস, কেবিন বয় মো. শাকিল (২০), মো. রনি (২১) নিরাপত্তা প্রহরী আবদুর রহিম (২৬) ও আল আমিন (২৫)।
ভাণ্ডারিয়া-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চ মর্নিং সানের মাস্টার মো. লিটন মিয়া জানান, চলমান নৌ ধর্মঘটের কারণে গত ২৩ আগস্ট থেকে লঞ্চটি ভাণ্ডারিয়া লঞ্চঘাটে ঘাটে নোঙর করা ছিল। বৃহস্পতিবার রাতে লঞ্চে রান্না করা খাবার খেয়ে ১৪ কর্মচারী ঘুমের ঘোরে অচেতন হয়ে পড়েন। সকালে কোনও স্টাফ ঘুম থেকে না ওঠায় স্থানীয় জাফরান জমাদ্দার তাদের ডাকাডাকি করে কোনও সাড়া না দেওয়ায় তিনি স্থানীয়দের সহায়তায় অচেতন লঞ্চ স্টাফদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন।
লঞ্চের মাস্টার লিটন আরও জানান, রাতে শুধু আমি খাবার খাইনি। অন্য যারা খেয়েছে তারা সকলেই অসুস্থ হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা খাদ্যে চেতনানাশক মিশিয়ে তাদের অচেতন করে ফেলে রেখে যায়।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ বিন ছিদ্দিক জানান, চেতনানাশক ওষুধ খাইয়ে লঞ্চের লোকজনকে অজ্ঞান করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পরে বিস্তারিত বলা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













