Archives
now browsing by author
ডাবল সেঞ্চুরির রেকর্ড ১৬ বছরেই !


অনন্য নজির গড়লেন মুম্বাইয়ের ১৬ বছরের কিশোরী৷ সৌরাষ্ট্রের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে ১৬৩ বলে ২০২ রানের দুরন্ত ইনিংস খেলে ডানহাতি ব্যাটসওম্যান জেমাইমা রড্রিগেজ৷ ২৭ ওভারের বেশী সময় ক্রিজে থেকে ঝোড়ো দ্বিশতক হাঁকানোর সুবাদে শিরোনামে উঠে এল এই কিশোরী ক্রিকেটার৷ জেমাইমার দ্বিশতকের ইনিংসে ভর করে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নির্দিষ্ট ৫০ ওভারের শেষে দুই উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে মুম্বাই৷ মাত্র ১৩ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ মুম্বাই দলে জায়গা করে নেয় এই বিস্ময় কিশোরী৷ এরপরবিস্তারিত পড়ুন
প্রথম ম্যাচ হারার পর ঢাকার প্রথম জয়


দলে একাধিক বিদেশি তারকা, তারপরও প্রথম ম্যাচটা হেরে যায় ঢাকা ডায়নামাইটস। সিলেটের বিপক্ষে আগের ম্যাচটা হেরে বেশ চাপে ছিলেন সাকিব আল হাসান। তবে আপাতত চাপমুক্ত ডায়নামাইটসের অধিনায়ক। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেল তাঁর দল। টস হেরে ব্যাটিং করতে নেমে খুলনার বোলারদের পিষ্ট করে ২০২ রানের বড় স্কোর দাঁড় করে ঢাকা ডায়নামাইটস। জবাবে ১৩৭ রানেই শেষ হয় খুলনার ইনিংস। ২০৩ রানের বড় লক্ষ্যে খেলতেবিস্তারিত পড়ুন
এবার শাকিব খান দুইয়ে, সেরা করদাতার আসনে শাওন !


সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভিনেতা-অভিনেত্রী বিভাগে ২০১৬-১৭ অর্থবছরে সেরা করদাতা হয়েছেন মেহের আফরোজ শাওন। দ্বিতীয় স্থানে রয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। তৃতীয় হয়েছেন জাহিদ হাসান। অভিনেতা-অভিনেত্রী বিভাগ ছাড়াও শোবিজ অঙ্গনের সংগীত বিভাগ থেকেও তিনজন সেরা করদাতার নাম প্রকাশ করেছে এনবিআর। প্রথমেই আছে সংগীতশিল্পী রুনা লায়লার নাম। এরপর রয়েছে এসডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী বন্যার নাম। আগামী ৮ নভেম্বর সেরা করদাতাদের জন্য সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে এনবিআর।বিস্তারিত পড়ুন
বাসে উঠা মেয়েদের জামা পায়জামা ব্লেড দিয়ে কাটছে ! এরা কারা ?


ইদানিংকালে বাসে নারীদের সাথে ঘটে যাওয়া নেক্কারজনক কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। ভদ্র চেহারার মানসিক বিকৃত কিছু মানুষ শহরে ঘুরে বেড়াচ্ছেন এমনটাই অভিযোগ করেছেন কয়েকজন নারী। জানা গেছে, বাসে নারীদের পেছনে বসে কৌশলে জামা ও শাড়িতে ব্লেড চালিয়ে কেটে দিয়ে ‘বিকৃত সুখ’ অর্জন করছেন বিকৃত রুচির মানুষেরা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজকে ভার্সিটি থেকে আসার সময় রামপুরা থেকে রাইদা বাসে উঠি আমি আর আমার ফ্রেন্ড বাসায় আসারবিস্তারিত পড়ুন
বন্দুকধারীদের গুলি টেক্সাস গির্জায়


যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রবিবার দেশটির স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস’র ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই হামলাকারিও নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন না আত্মঘাতী হয়েছেন পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ গির্জায় হামলা চালায় ওই হামলাকারী। প্রায়বিস্তারিত পড়ুন
ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত


রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে নাসিম নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নাসিমের বাবার নাম আলী আহমদ। তারা মধ্যবাড্ডার পোস্ট অফিস গলির ৯৭৫ নম্বর বাসায় থাকেন। নাসিম বেসরকারি মানারত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক এসআই বাচ্চু মিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা নাসিমকে ছুরিকাঘাত করেছে সেবিস্তারিত পড়ুন
বিশ্বের ক্ষমতাধরদের কর ফাঁকির তথ্য ফাঁস


পানামা পেপার্স কেলেঙ্কারির বছর না ঘুরতেই বিশ্বের শীর্ষ ধনীদের আরেকটি আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হলো। রোববার প্যারাডাইস পেপার্স নাম দিয়ে ফাঁস হওয়া ১ কোটি ৩৪ লাখ গোপন নথিতে নাম এসেছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের ঘনিষ্ঠজনের। গতবারের মতোই এবারও এই আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করেছে জার্মান দৈনিক সুইডয়চে সাইটং। ফাঁস হওয়া নথির অধিকাংশই বারমুডাভিত্তিক আইনি সহায়তাদাতা প্রতিষ্ঠান অ্যাপলবি থেকে পাওয়া গেছে। অফশোর ইন্ডাস্ট্রিরবিস্তারিত পড়ুন
ইতিবাচক জীবনের জন্য শ্বাস নেবেন যেভাবে


পশ্চিমা বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র বেঁচে থাকার জন্য অবিচ্ছেদ্য শারীরিক ক্রিয়া হিসেবে ব্রিদিং বা শ্বাসক্রিয়ার ওপর ফোকাস করছে। অন্যদিকে, পূর্বীয় স্বাস্থ্যবিজ্ঞান একে শরীর ও আত্মার পুষ্টি হিসেবে অভিহিত করছে। চীনারা বিশ্বাস করে যে, মাইন্ডফুল ব্রিদিং বা মনোযোগী শ্বাসক্রিয়া বা সচেতন শ্বাসক্রিয়া কিংবা ব্রেথওয়ার্কের (মনের ভার হালকা, ধ্যান অথবা শারীরিক ও মানসিক উন্নয়নের উদ্দেশ্যে সচেতন বা নিয়ন্ত্রিত শ্বাসক্রিয়া) অনেক উপকারিতা রয়েছে, যেমন- মনোযোগের উন্নয়ন, দক্ষতার উন্নয়ন, ইতিবাচকতা বৃদ্ধি, শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি।বিস্তারিত পড়ুন
বিচারপতিদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী শৃঙ্খলাবিধি নিয়ে


বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আদালতকে এ বৈঠকের কথা জানান। আদালত গেজেট প্রকাশ নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাবিস্তারিত পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা


সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের শিয়াপন্থি হুতি বিদ্রোহীগোষ্ঠী। শনিবার সন্ধ্যায় ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে প্রতিরোধ করে তা ধ্বংস করে সৌদি আরব। ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ বিমানবন্দরে এসে পড়ে। হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি টিভি চ্যালেন জানিয়েছে, বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছিল। হুতিদের একজন মুখপাত্র আলজাজিরাকে জানিয়েছেন, স্কুড-ধরনের ক্ষেপণাস্ত্র বুরকান ২-এইচ ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে ছোঁড়ার পর সীমান্ত পার হয়েবিস্তারিত পড়ুন













