সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

তিন অপহরণকারী আটক, অপহৃত শিশু উদ্ধার !

রাজধানীতে তিন অপহরণকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অপহৃত ছয় বছরের ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সকাল ১১টায় মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এতে বলা হয়, গুলশানে পুলিশ প্লাজায় শিশুটির বাবা-মা কেনাকাটায় ব্যস্ত ছিল। এসময় অপহরণকারীরা শিশুটিকে তুলে নিয়ে যায়।

সব অভিযোগই যৌন হেনস্তা এবং ধর্ষণের গ্রেপ্তার হতে পারেন হার্ভে

তাঁর নামে প্রচুর অভিযোগ। সব অভিযোগই যৌন হেনস্তা এবং ধর্ষণের। তিনি হলিউডের নামি পরিচালক ও প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন। অক্টোবরের শুরু থেকে যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেনে প্রায় একশ নারী। আছে কয়েকটি ধর্ষণের অভিযোগও। অভিযোগকারীদের মধ্যে আছেন বেশ কয়েকজন হলিউড ও বলিউড অভিনেত্রী। এসব অভিযোগে আগেই ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) এবং অস্কার বোর্ড থেকে ছাটাই হয়েছিলেন হার্ভে। কিন্তু তাতেও মুক্তি মিলছে না হলিউডের এ নামি প্রযোজকের। এবারবিস্তারিত পড়ুন

মাশরাফির কাছে পাত্তাই পেল না স্যামি

বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারাল মাশরাফি বিন রংপুর রাইডার্স। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজশাহীর দেয়া ১৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। রংপুরের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন শাহরিয়ার নাফিস (৩৫ রান), মোহাম্মদ মিথুন (৪৬ রান) ও রবি বোপারা (৩৯* রান)। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাফিস-বোপারা-মিথুনের প্রশংসা করে রংপুরের দলনেতা মাশরাফি বিন মুর্তজাবিস্তারিত পড়ুন

সুপারস্টার মেসিকে দেখতে চাকরি বিসর্জন দিলেন এক মেসিভক্ত !

বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে দেখা করতে নিজের চাকরি ছেড়ে দিলেন মার্টিন নামের এক মেসিভক্ত। গত জুলাইয়ে মার্টিন সর্বপ্রথম বার্সেলোনায় আসেন। সে মাসে ক্যাম্প ন্যুতে ওয়েটারের চাকরি নেন তিনি। কিন্তু প্রিয় তারকাকে সামনে থেকে একনজর দেখতে নিজের চাকরিটা বিসর্জন দিলেন এই মেসিভক্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এর কাছে সে ঘটনার বর্ণনা দিয়েছেন মার্টিন। স্টেডিয়ামে ঢুকে প্রথম দিনেই চেষ্টা করেন মার্টিন। তাতে সফলতার মুখ দেখেননি তিনি। মার্টিন বলেন, ‘আমি প্রথম যে দিনবিস্তারিত পড়ুন

সৌদি আরবে ১১ রাজপুত্র, ১৬ মন্ত্রী আটক

সৌদি আরবে নবগঠিত দুর্নীতি দমন কমিটি ১১ জন রাজপুত্র, চারজন মন্ত্রী এবং ১২ জন প্রাক্তন মন্ত্রীকে আটক করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যে তাদের আটক করা হলো। তবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। দেশটিতে সংস্কার কাজ চালাতে গিয়ে সৌদি যুবরাজ তার ক্ষমতাকে আরো সুসংহত করার চেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ এসব ব্যক্তিকে আটক করেছেন বলে মনে করা হচ্ছে। তবে আটককৃতদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে,বিস্তারিত পড়ুন

দুই হাতে লেখে যে স্কুলের শিক্ষার্থীরা !

জন্মগতভাবেই মানুষ দুই হাতে সমান শক্তি ধারণ করে না। ফলে লেখালেখি বা যে কোনো কাজ করার ক্ষেত্রে মানুষ তার এক হাত অন্য হাতে চেয়ে একটু বেশি ব্যবহার করে। তবে কিছু মানুষ রয়েছে যারা জন্মগতভাবে উভয় হাতেই সমান শক্তি ধারণ করে। এদের ‘সব্যসাচী’ বলা হয়। খুব বেশিসংখ্যক মানুষ যে সব্যসাচী হয় তা কিন্তু নয়। পরিসংখ্যান থেকে জানা যায়, সমগ্র মানবগোষ্ঠীর মাত্র এক শতাংশ মানুষ উভয় হাতে লিখতে বা যে কোনো কাজ করতেবিস্তারিত পড়ুন

সৈয়দ আশরাফ দেশে ফিরলেন

দেশে ফিরেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে তাকে রিসিভ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন। সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম যুক্তরাজ্যের একটি হাসপাতালে অসুস্থ থাকায় গত ৮ অক্টোবর সেখানে যান তিনি। গত ২৩ অক্টোবর শিলা ইসলাম মারা যান। সেখানে স্ত্রীর দাফন শেষ করেবিস্তারিত পড়ুন

কাকরাইলে মা-ছেলে খুন : মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর কাকরাইলে মা-ছেলে হত্যার মূল আসামি আল আমিন জনিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার দিবাগত রাত ৩টায় গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব ৩। শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া। তিনি জানান, হত্যার দায় স্বীকার করেছেন জনি। এ বিষয়ে বিকেল ৪টায় র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে বিস্তারিত জানানো হবে। গত বুধবার সন্ধ্যায় কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তাবিস্তারিত পড়ুন

রিভিউ আবেদন চলতি মাসেই: আইনমন্ত্রী

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে থাকা অবস্থায় শিগগির সরকার সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে যাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, চলতি মাসেই এই আবেদন করবেন তারা। শনিবার দুপুর দুইটায় সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে রিভিউ প্রস্তুতি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ রিভিউ কমিটির সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। এই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদেরকে আইনমন্ত্রী বলেন, ‘আমরাবিস্তারিত পড়ুন

অবরোধে পরিস্থিতি আরো খারাপ হবে

রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়নের দায়ে সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্র প্রস্তাবিত অবরোধ আরোপ করলে মিয়ানমারের অপরিণত বেসামরিক সরকার ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে দেশটির নেতা অং সান সু চির মুখপাত্র। শুক্রবার সু চির মুখপাত্র জ তাই বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম এশিয়া সফরের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সিনেটররা মিয়ানমারে গণতন্ত্র ফেরার পর প্রত্যাহার করা মার্কিন অবরোধ নতুন করে আরোপের প্রস্তাব করেছেন। ও্ই প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর নৃশংসতারবিস্তারিত পড়ুন