সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ঢাকায় আবদুর রহমান বিশ্বাসের তিন জানাজা

ঢাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের তিনটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর দুইটার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে, পৌনে তিনটার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বরিশালে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর দুইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক রাষ্ট্রপতির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

ভারতে পাচারকালে বাংলাদেশি তরুণী উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে পাচারের সময় বাংলাদেশি এক তরুণীকে উদ্ধার করেছে সীমান্তবাসী। উদ্ধার তরুণী গাজীপুর জেলার সদর উপজেলার গাজীপুরা ইউনিয়নের চাইনবুট গ্রামের কামাল উদ্দিনের মেয়ে ফাতেমা খাতুন বলে জানা গেছে। শনিবার সকালে নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার নির্দেশে ইউপি সদস্য এরশাদুল হক ওই তরুণীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। সীমান্তবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার খলিশাকোটাল সীমান্তে আনন্তর্জাতিক পিলার নং ৯৩৫ এর সাব-পিলার ২ এসের পাশ দিয়ে ভারতের পাচারেরবিস্তারিত পড়ুন

নেপাল ও ভারতের সঙ্গে যৌথ বাঘ জরিপ চালাবে বাংলাদেশ

প্রথমবারের মতো বাংলাদেশ,ভারত ও নেপাল সমন্বিতভাবে নিজেদের এলাকায় একইসময় বাঘ জরিপ করতে যাচ্ছে। ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ এনটিসিএ এই সমন্বিত জরিপের প্রস্তাব দিয়েছে। শনিবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রথমবারের মতো উত্তর প্রদেশ, রাজস্থান ও হিমাচল প্রদেশের মাঠ পর্যায়ের পরিচালক, বিভাগীয় বন কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তাদের ছয়টি বনাঞ্চলে বাঘ জরিপ পরিচালনার জন্য বিশেষজ্ঞ প্রশিক্ষণ দেওয়া হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই প্রশিক্ষণ শুরু হবে। ভারতে এনটিসিএবিস্তারিত পড়ুন

ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: রব

দেশের মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় তিনি এ হুঁশিয়ারি দেন। `সিরাজুল আলম খান-এর ১৪ দফা এবং প্রাসঙ্গিক অদলীয় সংগঠন ও রাজনীতি’ শীষক আলোচনার আয়োজন করে মুক্ত রাজনৈতিক আন্দোলন নামে একটি সংগঠন। আ স ম আবদুর রব বলেন, ‘গুন্ডামি করে ক্ষমতায় থাকা যাবে না। হিটলার, মুসোলিনি,বিস্তারিত পড়ুন

‘রিভিউ আবেদন এ মাসেই’

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া পুরো রায় বাতিল চেয়ে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘রিভিউয়ের প্রস্তুতি চলছে। এ মাসেই রিভিউ আবেদন করা হবে।’ শনিবার দুপুর ২টায় সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। দুপুর পৌনে ১২টার দিকে এ বৈঠক শুরু হয়েছিল। বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা,বিস্তারিত পড়ুন

বাহুবলিকে টেক্কা দিচ্ছেন দেব

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ককপিট’। এটি পরিচালনা করেন কমলেশ্বর মুখার্জি। এ নির্মাতার ‘আমাজন অভিযান’ সিনেমাতেও অভিনয় করছেন দেব। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের পাহাড়’ সিনেমার সিক্যুয়েলটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। এদিকে মুক্তিকে সামনে রেখে নানাভাবে এর প্রচারণা চালাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় বিশাল আকৃতির একটি পোস্টার তৈরি করছেন ‘আমাজন অভিযান’ টিম। আর এটিই হবে ভারতের সবচেয়ে বড় পোস্টার। এমনটাই দাবি করেছেন অভিনেতা দেব। এ প্রসঙ্গে দেব তার ভেরিফায়েড ফেসবুকবিস্তারিত পড়ুন

আবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। আগামী চার বছর বোর্ড প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালকের সংখ্যা ২৫ জন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুইজন ছাড়া ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার কথা ২৩ পরিচালকের। কিন্তু ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে যান নির্বাচনের আগেই। মঙ্গলবার ভোটে নির্বাচিত হন আরো ৩ পরিচালক। পরিচালকদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান। বুধবারবিস্তারিত পড়ুন

নিজ বাসায় মা-ছেলে খুন !

রাজধানীর কাকরাইলে পাইওনিয়ার গলিতে একটি বাসায় দুর্বৃত্তরা মা ও ছেলেকে খুন করেছে। বুধবার সন্ধ্যায় নিজেদের ফ্ল্যাটে (করিম টাওয়ার) তারা খুন হন। এরা হলেন- শামছুন্নাহার ও তার ছেলে শাওন। নিহতরা ওই ভবনের মালিক মো. আব্দুল করিমের স্ত্রী ও সন্তান। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন। কাকরাইলের রাজমণি-ইশা খাঁ হোটেলের বিপরীত পাশের গলিতে ৬ তলা ভবনের (বাসা নম্বর ৭৯/১) ৫ তলায় এ ঘটনা ঘটে। নিজ ফ্ল্যাটের সামনের বারান্দায় ছেলেবিস্তারিত পড়ুন

‘ডেট করেছি অনেক ছেলের সঙ্গে’

দম লাগাকে হ্যায়সা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী ভূমি পেডনেকার। এরপর অভিনয় করেছেন টয়লেট : এক প্রেম কথা, শুভ মঙ্গল সাবধান সিনেমায়। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। এতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ভূমি। প্রেমের সম্পর্কে রয়েছেন কিনা প্রশ্নের উত্তরে ভূমি পেডনেকার বলেন, ‘আমি সিঙ্গেল। কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে আমার আগ্রহ নেই। আমি খুব বেশি অভিনেতার সঙ্গেবিস্তারিত পড়ুন

এ ধরনের ঘটনার মুখোমুখি আমি কখনো হইনি : শম্পা রেজা

গত শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। প্রথম রানার আপ নির্বাচিত হন জেসিকা ইসলাম, দ্বিতীয় রানার আপ জান্নাতুল সুমাইয়া হিমি। অভিযোগ উঠেছে বিচারকমণ্ডলীর রায় অমান্য করে এভ্রিলের মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে চলছে বিতর্ক। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন জুয়েল আইচ, শম্পা রেজা, বিবি রাসেল, চঞ্চলবিস্তারিত পড়ুন