শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ক্ষতিগ্রস্ত গণভবনকে আগের রূপে নিয়ে যেতে চায় স্বপ্নধরা

কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গণভবনের ভেতরে ও বাইরে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিজেদের উদ্যোগে মেরামত করতে চাই হাউজিং প্রতিষ্ঠান স্বপ্নধরা।  হাউজিং প্রতিষ্ঠান স্বপ্নধরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়। এছাড়াও তাদের ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এই ইচ্ছার কথা জানিয়েছে।  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার ছাত্র-জনতার গণ–আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন। তারপর গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। একইভাবে জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেখা যায় জনতার ঢল। এসময় উত্তেজনার বশবর্তী হয়েবিস্তারিত পড়ুন

ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙায় জড়িতদের শাস্তি চায় ঐক্য পরিষদ

বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের রাজশাহীর মিয়াপাড়া এলাকার পৈতৃক বাড়ি ভাঙার ঘটনায় তীব্র ও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলা ও বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংসের যে অপচেষ্টা চালানো হচ্ছে এ ঘটনা তারই এক প্রকৃষ্ট উদাহরণ। পরিষদ অনতিবিলম্বে ঋত্বিক ঘটকের বাড়ির স্থানে তার নামে কমপ্লেক্স করার যে আশ্বাসবিস্তারিত পড়ুন

শনিবার চালু হচ্ছে না মেট্রোরেল, কর্তৃপক্ষ যা বলছে 

বৃহস্পতিবার মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট মেট্রোরেল চলাচলের জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে মেট্রো চালুর নির্দেশনা দিয়েছিল। কিন্তু, অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি।  এ অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলেবিস্তারিত পড়ুন

সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ

চুক্তিভিত্তিক সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৪ আগস্ট) এক আদেশে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাপান, জার্মানি, সৌদি আরব ও মালদ্বীপে পদায়নকৃত রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশে ফেরত আসতে বলা হয়েছে। বাংলা ট্রিবিউনের খবরে এমনটা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার। ওই সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রদূতদের ফেরত আসতে বলা হয়েছে।” কবে নাগাদ তারা ফেরত আসতে পারেনবিস্তারিত পড়ুন

নতুন স্বরাষ্ট্র সচিব মোকাব্বির হোসেন, কৃষি সচিব এমদাদ উল্লাহ, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নতুন সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে সচিব নিয়োগ দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের চেয়ারম্যান করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তিনজনের নিয়োগের কথা জানানো হয়েছে। জনস্বার্থে জারি করাবিস্তারিত পড়ুন

টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে

উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের একটি প্রমিত নিরীক্ষণ ব্যবস্থা টোফেল বা টিওইএফএল; পূর্ণরূপ টেস্ট অব ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। ১৯০টিরও বেশি দেশের ১১ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রধান যোগ্যতা হিসেবে মূল্যায়ন করা হয় এই পরীক্ষার ফলাফল। এই পরীক্ষা পদ্ধতি প্রণয়ন এবং বিশ্ব জুড়ে এর পরিচালনার নেপথ্যে থাকা সংস্থাটির নাম এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ইটিএস)। শিক্ষার্থীদের পরীক্ষার ভিত্তি ইটিএস টোফেল স্কোর প্রস্তুত করে, যার মেয়াদ থাকে ২ বছর। এই স্কোর সরাসরিবিস্তারিত পড়ুন

১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় আদালেত চত্বরে উপস্থিত আইনজীবীরা আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট এই দুই নেতার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই আদালত চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করাবিস্তারিত পড়ুন

মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ

নিজস্ব সংবাদদাতাঃ কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন। বুধবার (১৪ আগষ্ট) দুপুর ২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী। সিএমএইচের চিকিৎসকরা জানান, আটদিনের বেশি পার হয়ে গেলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।বিস্তারিত পড়ুন

ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের

ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন, সারাদেশের এসপি-ওসিসহ প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তন করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এসব দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির নেতারা। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গণঅধিকার পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেসব প্রস্তাবনা দিয়েছে, সেগুলো হচ্ছে— ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়েরবিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো পিএসসি

৪৪ তম বিসিএস এর লিখিত পরীক্ষায় ‍সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। । আজ বুধবার (১৪ আগস্ট) জারিকৃত এক বিজ্ঞপ্তিতে সময়সূচি জানায় পিএসসি। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হবে। ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০বিস্তারিত পড়ুন