Archives
now browsing by author
দুই নারীকে ধর্ষণের অভিযোগ


নওগাঁর ধামইরহাট উপজেলায় দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলার পত্নীতলা উপজেলার কেশবপুর গ্রামের অসুস্থ এক বিধবা (৫১) ধামইরহাটের রাঙ্গামাটি বাজারে মেসার্স মোল্লা ফার্মেসির মালিক ও পল্লী চিকিৎসক রবিউল আলম বাচ্চুর চেম্বারে চিকিৎসা নেয়ার জন্য যান। দোকানের ভেতরে চেম্বারে তাকে ধর্ষণ করেন ওই পল্লী চিকিৎসক। এদিকে, ধামইরহাটের শিববাটি গ্রামের মুনছুর রহমানের ছেলে রানার (২৪) সঙ্গেবিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়াকে মুশফিকের ধন্যবাদ


বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরজকে বলা হচ্ছে ঐতিহাসিক সিরিজ। ঐতিহাসিকের চেয়েও সিরিজটি ছিল বহুল আকাঙ্ক্ষিত। দুই বছর আগে সিরিজটি হওয়ার কথা থাকলেও সন্ত্রাসী হামলার কারণে অস্ট্রেলিয়া সে সময় খেলতে আসেনি। অবশেষে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে সিরিজ খেলতে। আর সে জন্যই অস্ট্রেলিয়া দলকে ধন্যবাদ জানিয়েছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সংবাদ সম্মেলনে অসিদের ধন্যবাদ দিতে গিয়ে মুশফিক বলেন, ‘ এখানে এসে খেলার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ। সম্ভবত ওরা হয়তো বুঝতে পারেনি, এখানে এমন লড়াইয়ের মধ্যে পড়তে হবে।বিস্তারিত পড়ুন
স্বামীর খোঁজে স্ত্রী, র্যাব বলছে ‘গ্রেফতার’


মিরপুর মাজার রোডের ভাঙ্গাওয়াল গলির ছয়তলাবিশিষ্ট ‘কমল প্রভা’ ভবনের মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ এবং পাশের আজাদ গলির নৈশপ্রহরী সিরাজুল ইসলাম (২৫) র্যাব হেফাজতে রয়েছেন। তাদের গ্রেফতার দেখানো হয়েছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়মিত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দুপুরে স্বামীর খোঁজে ঘটনাস্থলে হাজির হন সিরাজুলের স্ত্রী নাজমা আক্তার। তিনি জানান, বর্ধনবাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানা’ ভবনের পাশের আজাদ গলিতে নৈশপ্রহরীবিস্তারিত পড়ুন
মায়ের মামলায় বাবাকে হত্যা চেষ্টাকারী ছেলে গ্রেপ্তার


কুমিল্লায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার চেষ্টার ঘটনায় মায়ের দায়ের করা মামলায় মামুন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামুন মিয়া মুরাদনগর উপজেলার সাতমোড়া গ্রামের মিরন মিয়ার ছেলে। সূত্র জানায়, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার সাতমোড়া গ্রামে মামুন মিয়া বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় জোসনা বেগম বাদী হয়ে ছেলে মামুন মিয়াসহ মোট নয়জনকে আসামি মুরাদনগর থানায় একটি মামলা দায়েরবিস্তারিত পড়ুন
স্কুলছাত্রী ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে, গ্রেপ্তার ১


এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আব্দুর রহিম মোল্লা নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামের বাড়ি থেকে পুলিশ রহিমকে গ্রেপ্তার করে। তবে অপর আসামি রহিম মোল্লার বন্ধু পালিয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকালে রহিম মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটি স্থানীয় নাশুখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এর আগে বুধবার রাতে ওইবিস্তারিত পড়ুন
দুপুরে তুরস্কের ফার্স্ট লেডি কাঁদলেন রোহিঙ্গাদের ধরে


তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান বলেছেন, আমরা রোহিঙ্গাদের ওপর ঘটে যাওয়া পাশবিকতার কথা শুনেছি। তাদের (রোহিঙ্গাদের) ওপর ঘটে যাওয়া নিপীড়ন বড়ই অমানবিক, বর্বর। নিজ দেশে এভাবে পাশবিকতার শিকার হওয়া কখনো কাম্য নয়। এটি বিশ্ব দরবারে তুলে ধরতে জাতিসংঘের আগামী অধিবেশনে তুলে ধরা হবে। বিপদাপন্ন রোহিঙ্গাদের জীবনমান বিবেকসম্পন্ন যে কাউকে আপ্লুত করবে। অমানবিকতায় মিয়ানমার রোহিঙ্গাদের বিতাড়িত করলেও মানবিকতায় প্রতিবেশী বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে প্রশংসনীয় কাজ করে আসছে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে তুরস্কের সহায়তাবিস্তারিত পড়ুন
’আবদুল্লাহ ছিলেন দুর্ধর্ষ প্রকৃতির জঙ্গি’


মিরপুরের মাজার রোডে ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে নিহত সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ খুবই দুর্ষর্ধ প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে র্যাব। তার বড়ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানায় সংস্থাটি। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। র্যাবের এই কর্মকর্তা জানান, বাড়িটির ছয় তলা থেকে একটি বহুতল ভবনের নকশা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো বহুতল ভবনে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলেন ‘জঙ্গি’ আবদুল্লাহ। তিনি জানান,বিস্তারিত পড়ুন
`প্রথম ইনিংসে আরও ভালো করা উচিত ছিল’
ঢাকা টেস্টে জিতলেও চট্টগ্রাম টেস্টে হেরে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থদিনে সাত উইকেটের জয় তুলে নিয়েছে অজিরা। এই ম্যাচে প্রথম ইনিংস শেষে ৭২ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। টাইগার দলপতি মুশফিকুর রহিমের মতে, এই রানই বাংলাদেশের জন্য চাপ হয়ে গিয়েছিল। আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম ইনিংসে ব্যাটিং উইকেট ছিল। আমাদের ৪০০-৪৫০ রান করা উচিত ছিল। ৭২ রান আমাদের চাপ হয়ে গেছে। প্রথম ইনিংসে আউট হওয়ার মতো আহামরিবিস্তারিত পড়ুন
ব্যাখ্যা অধিনায়কেরঃ আজ কেন মুমিনুলকে আটে ব্যাটিংয়ে পাঠালেন !


ক্যারিয়ারের সবচেয়ে বেশি ব্যাট করেছেন তিনি নম্বরে। তিন নম্বরে যারা নামেন তারা চার নম্বরেও ব্যাট করতে পারেন। ইমরুল কায়েস তিন ন্বরে ব্যাট করায় মুমিনুল ডিমোশন পেয়ে চারে নেমে গেছেন। প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন মুমিনুল। চার নম্বরে মুমিনুল ব্যাট করবেন, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু সেই মুমিনুলকে যখন চার নয়, ছয়ও নয়, আট নম্বরে ব্যাট করতে পাঠানো হয় তখন সেটা মোটেও স্বাভাবিক ব্যাপারবিস্তারিত পড়ুন
‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, আজ পবিত্র হজ


আজ পবিত্র হজ। ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নেয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি আজ এই তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা আরাফাতের ময়দানে থাকবেন। মূলত ৯ জিলহজ আরাফাতেরবিস্তারিত পড়ুন













